বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ডেঙ্গুতে খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। রবিবার রাতে ও সোমবার সকালে তারা মারা যান। তিনজনের মৃত্যুর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা.এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় আজ সোমবার পর্যন্ত ৫৭৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তারমধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রবিবার রাত ৮টার দিকে রাসেল মিয়া (৩২) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে। এছাড়া সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার।

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মারা গেছেন ৩ জন। ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৮৮৩জন। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com