বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সড়ক দুর্ঘটনার দায় নেবে না পরিবহন মালিকরা: এনায়েত উল্ল্যাহ

সড়ক দুর্ঘটনার দায় নেবে না পরিবহন মালিকরা: এনায়েত উল্ল্যাহ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সড়কে দুর্ঘটনায় ঘটলে চালক, হেলপারের দায় নেবে না পরিবহন মালিকরা। সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন নিয়ে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছে পরিবহন মালিক সমিতি।

রাজধানীর রমনায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন আরও বলা হয়, বড় অঙ্কের জরিমানা এ খাতের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে।

কঠোর সড়ক পরিবহন আইন কার্যকরের দ্বিতীয় দিনেও রাজধানীতে পথচারী ও চালকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এ অবস্থায় নতুন আইন নিয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির কর্ণধাররা সাফ জানিয়ে দিলেন, দুর্ঘটনা ঘটলে শ্রমিকের দায় নেবে না মালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্ল্যাহ বলেন, চালকের নিয়োগ দেওয়ার পূর্বে লাইসেন্স আছে কী না তা যাচাই করে নিতে হবে। আর কেউ কোনও চালকের দায় নিতে পারে না।তিনি আরও বলেন, নতুন আইনে দুর্ঘটনা ঘটলে চালক জামিন না পেলে জনবল সংকটে সড়কে বিশৃঙ্খলা আরও বাড়বে।

এনায়েত উল্ল্যাহ বলেন, চালকের অভাব সাত থেকে আট লাখ। আর এখনও যদি এ অবস্থায় আরও চালকের সংখ্যা কমে যাবে।এদিকে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালক মালিকরাই রাস্তায় নামাচ্ছেন বলে মত পরিবহন শ্রমিকদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com