সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেক্স:

ভারতের রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় আবারো ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান। শনিবার মিগ-২৯কে ফাইটার জেটটি ভারতের পশ্চিম উপকূল গোয়ায় বিধ্বস্ত হয়। তবে পাইলট অক্ষত রয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, উদ্ধার কাজের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। মিগ-২৯কে হলো মিগ-২৯ এর এয়ারক্র্যাফট ভার্সন যা আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটে ব্যবহৃত হয়ে থাকে। একটি সূত্র বলছে, এ ঘটনায় দু’জন পাইলটকেই নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে।

খবরে উল্লেখ করা হয়, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়ন করে। পরে তা বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে, শীঘ্রই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার জেট মিগ-২১ ভেঙে পড়ে। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ২৫ সেপ্টেম্বরে এই দুর্ঘটনা ঘটে। এর আগে, জুলাই ও আগস্টেও কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com