বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

আ.লীগে কে কোন পদ পেলেন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে টানা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হয়েছে ওবায়দুল কাদের। এছাড়া শীর্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন জাহাঙ্গীর নানক ও আব্দুর রহমান। অন্যদিকে, আগে থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা মাহবুবুল আলম হানিফ ও ডা. দীপু মনির সঙ্গে যুক্ত হয়েছে বাহাউদ্দিন নাসিম ও ড. হাছান মাহমুদ।
উপদপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদকে পদোন্নতি পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাংঠনিক সম্পাদক পদে বহাল আছেন আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক। তাদের সঙ্গে নতুন করে সংযুক্ত হয়েছেন মির্জা আজম। তিনি আগে কার্যনির্বাহী সদস্য ছিলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সোবহান গোলাপ। এর আগে তিনি ছিলেন দপ্তর সম্পাদক। তিনি মাদারীপুর-৩ আসনের এমপি।
এদিকে, প্রথমবারের মতো কমিটিতে অন্তর্ভুক্ত হয়েই আইন সম্পাদকের পদ পেয়েছেন কাজী নজিবুল্লাহ হিরু। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি।
এছাড়া ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, কর্নেল (অব.) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com