শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

দিরাইয়ে ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

asabs-manobbondonpic-03-10-2015আমার সুরমা ডটকম : ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দিরাইয়ে পালিত হলো ‘আন্তর্জাতিক অহিংস দিবস’। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার থানাপয়েন্টে এ উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়। ‘সংঘাত নয়-ঐক্যোর বাংলাদেশ গড়ি’; ‘সহিংসতা বন্ধ করি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি’; অহিংস নীতি গ্রহণ করি-শান্তির দেশ গড়ি’; অহিংস নীতি গ্রহণ করি-শান্তি-সম্প্রীতির বিশ্ব গড়ি’; হিংসা-বিদ্বেষ ত্যাগ করি-সামাজিক সম্প্রীতি গড়ে তুলি’; সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করি-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’; ভোগের সংস্কৃতি বর্জন করি-ত্যাগের সংস্কৃতি গড়ে তুলি’; গণতান্ত্রিক চেতনা লালন করি-শান্তিময় দেশ গড়ি’; দূর্বৃত্তায়িত রাজনীতি নয়-শান্তি প্রতিষ্ঠায় চাই আদর্শবাদি রাজনীতি’; সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ-ঐক্যবন্ধভাবে রুখে দাঁড়াও’ সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ ও বিশ্বে বিভিন্ন কায়দায় মানুষের উপর নির্যাতন চলছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বৈশ্বিক পরিস্থিতিও আজ অত্যন্ত অস্তিরতা ও সংঘাতময়। এই অস্তিরতা ও সংঘাতময় পরিস্থিতি থেকে বাঁচতে হলে অহিংসার বাণি এবং শান্তি ও সম্প্রীতির আহ্বান নিয়ে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সমন্বিত শক্তি ও কার্যকর উদ্যোগই পারে সমাজ বিবর্তনকে ইতিবাচকভাবে তরান্বিত করতে। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, রাজানগর ইউনিয়ন সমন্বয়কারী দিপীকা মজুমদার, সরমঙ্গল ইউনিয়ন সমন্বয়কারী শাহনাজ আক্তার সুমি, তাড়ল ইউনিয়ন সমন্বয়কারী সুব্রত দাস, করিমপুর ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাঃ মজিদা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান মুজিব, আমির হোসনে আপন, রাজেন্দ্র বিশ্বাস রাজু প্রমুখ। ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’, ‘এক বাংলাদেশ’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’ এ মানববন্ধনটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com