বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
জমিয়ত নেতা শুয়াইব আহমদ ও নূরে আলম হামিদী বিশ্বনাথে সংবর্ধিত

জমিয়ত নেতা শুয়াইব আহমদ ও নূরে আলম হামিদী বিশ্বনাথে সংবর্ধিত

আমার সুরমা ডটকম:

ইউকে জমিয়তের সভাপতি, বিশিষ্ট ইসলামিক স্কলার ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মাওলানা শুয়াইব আহমদ ও জমিয়ত নেতা, বীর মুজাহিদ মাওলানা নূরে আলম হামিদী (সাহেবজাদায়ে আল্লামা খলিলুর রহমান হামিদী হাফিজাহুল্লাহ) গতকাল বাবায়ে জমিয়ত, মুজাহিদে মিল্লত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রহ:) এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া বিশ্বনাথ’র ৬১তম বাৎসরিক ইসলামী মহা সম্মেলনে আগমন করেন।

এ উপলক্ষে ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে গতকাল রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আমীন উদ্দীন, ওসমানী নগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বিশ্বনাথ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, উপজেলা যুব জমিয়ত সভাপতি নেসার আল মাহমুদ, সহ-সভাপতি সাদ উদ্দীন, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হিফজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকির চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিয ফরিদ আহমদ ফেরদাউস, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আহমাদ সাইদ, প্রচার সম্পাদক আবু ইউসুফ তালহা, পাঠাগার সম্পাদক সুফিয়ান আহমদ, ওসমানীনগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাইম উদ্দীন, ছাত্র জমিয়ত জামেয়া মাদানিয়া ক্যাম্পাস শাখার সদস্য আব্দুল হক সাফওয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com