শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পুলিশ প্রধান বেনজীর, র‌্যাবের আবদুল্লাহ আল মামুন

পুলিশ প্রধান বেনজীর, র‌্যাবের আবদুল্লাহ আল মামুন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন র‌্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদ। একই সঙ্গে র‌্যাবের মহাপরিচালক হলেন সিআইডি প্রধান আব্দুল্লাহ আল মামুন। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন বেনজীর আহমেদ। আর বর্তমান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত আবদুল্লাহ আল মামুন। ১৫ এপ্রিল থেকে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।

বেনজীর আহমেদ র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।
মেধাবী, সৎ ও চৌকোস পুলিশ কর্মকর্তা হিসেবে বেনজীর আহমেদের পরিচিতি রয়েছে। সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন।

বেনজীর আহমেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। র‌্যাবের ডিজির দায়িত্ব পালনের আগে প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদরদফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কর্মদক্ষতায় তিনবার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন। এ ছাড়া তিনি পুলিশের পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) অর্জন করেন।

আর র‌্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। সিআইডি প্রধানের দায়িত্বের আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com