বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

ধান কেটে ইতিহাস গড়লো রোভার স্কাউট দলের সদস্যরা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাই সরকারি কলেজের রোভার স্কাউট দলের উদ্যোগে ধান কাটায় অংশ নিলেন সাংবাদিক ও প্রভাষক। মঙ্গলবার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আশ্রম গ্রামের বিধবা কৃষাণী বিজয়া (জয়া) রাণী রায়ের জমির পাকা ধান কেটে ইতিহাস গড়লো দিরাই সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা। রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট শরীফ রাব্বানীর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন দিরাই কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ, রোভার স্কাউট দলের সদস্য সুহানুর রহমান সাগর, পাবেল হাসান, সোয়েব আহমদ, শরীফ উদ্দিন, নয়ন মিয়া, মিনহাজ আহমেদ প্রমুখ।
দিরাই সরকারি কলেজের রোভার স্কাউট দলের এ মহতী কাজে যারপরনাই খুশি কৃষাণী বিজয়া রাণী রায়। তিনি বলেন, আমার স্বামী মারা গেছেন দশ বছর আগে, একমাত্র পুত্র সেও বুদ্ধি প্রতিবন্ধী। আমার একমাত্র আয়ের অবলম্ভন জমিটুকু প্রতি বছর সে ৭/৮ দিনে একা একা কাটে। আপনাদের এই মহতী উদ্যোগে আমি খুবই আনন্দিত। কিন্তু দু:খিত এই কারণে যে, আপনাদের কোন আপ্যায়ন করতে পারিনি বলে। আশীর্বাদ করি, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করবেন।
উল্লেখ্য, দিরাই সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা নিজ খরচে বিজয়া রাণীর রায়ের ১ কেদার জমির ধান কেটে, মাড়াই করে উঠোন পর্যন্ত পৌঁছে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com