শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই প্রদান

amarsurma.com

প্রেসবিজ্ঞপ্তি:

দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’। স্বজনের দুই উপদেষ্টা প্রবাসী রিংকু চৌধুরী ও জানে আলমের অর্থায়নে এই পিপিই প্রদান করা হয়। বুধবার বিকেলে জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমার সুরমা ডটকম’ কার্যালয়ে দিরাই সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, ডেইলী অবজারভার দিরাই সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারের হাতে পিপিই তুলে দেন স্বজন সদস্যরা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে দিরাই সাংবাদিক ফোরামের সভাপতি ইয়াহিয়া চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বজন উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, স্বজন আহ্বায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব মহিবুর মুন্না, আমার সুরমা ডটকম-এর স্টাফ মাওলানা আবিদুর রহমান প্রমুখ।
স্বজন উপদেষ্টা রিংকু চৌধুরী, জানে আলম এবং স্বজন পরিবারকে ধন্যবাদ জানিয়ে ফোরামের নেতৃবৃন্দরা বলেন, এই কঠিন সময়ে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন, তা প্রশংসার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com