বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সুনামগঞ্জ-১ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেপ্তার

amarsurma.com

সাইফ উল্লাহ, প্রতিনিধি সুনামগঞ্জ:

সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ) ইঞ্জিনিয়ার সাংসদ মোয়াজ্জেম হোসেনকে নিয়ে ফেসবুকে (অবশেষে সুনামগঞ্জ-১ আসনের এমপি রতনকে আটক করেছে দুদক, সুত্র: এটিএন) পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মাহতাব উদ্দিন তালুকদার (৪০)। তিনি এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক। গতকাল সোমবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাত ১২টার দিকে জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাংসদের সমর্থক।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বাদী মামলার এজাহারে অভিযোগ করেছেন যে মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ ধরনের মিথ্যাচারে সাংসদের সম্মানহানি হয়েছে। ওসি বলেন, মামলা দায়েরের পর বিষয়টি তাঁরা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান। পরে সদর থানার পুলিশ ধর্মপাশা থানার পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে।মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com