বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

abs-cempainpic-14-10-2015আমার সুরমা ডটকম : ‘স্যানেটারি ল্যাট্রিন, সু-স্বাস্থ্য প্রতিদিন’ শ্লোগানে অনুষ্ঠিত হলো দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনারায়ণপুর গ্রামে এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। গ্রামের মুরুব্বী মুছলিম মিয়া সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আমিনুল হক, মোঃ হারুন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোছাঃ সিজিয়া বেগম, মোছাঃ সুলতানা বেগম, মোছাঃ কুলসুমা বেগম, মোঃ ছালাম মিয়া, মোছাঃ রেছনা বেগম, মোছাঃ রেজিয়া বেগম, মোছাঃ সুরেজা বেগম, ললিতা রাণী, মোছাঃ নাছিমা বেগম, মোছাঃ দুলবী বেগম, বাণী রাণী দাস, মোছাঃ রেনুকা বেগম ও মোছাঃ পারভীন বেগম প্রমুখ। বক্তারা বলেন, সরকার ঘোষিত অক্টোবর মাসকে জাতীয় স্যানিটেশন মাস ঘোষণা করেছে, আর এ মাসেই আজকে আমরা এ বিষয়ে একটি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। একজন মানুষের জীবনের সুস্থতার মূল হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার উল্লেখ করে বক্তারা আরো বলেন, দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদেরকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। কারণ, জনসচেতনতার কোন বিকল্প নেই। পরে উপস্থিত নারী-পুরুষ মিলে জনসচেতনতামূলক একটি র‌্যালি বের করেন। ওয়ার্ড নাগরিক কমিটি ও করিমপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com