মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু

ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু

Moymonsing1444803750-300x188আমার সুরমা ডটকম : অবশেষে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা-এই চারটি জেলা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বিভাগটি।
দীর্ঘ ২৬ বছর আন্দোলনের পর দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহসহ চার জেলা নিয়ে বিভাগ গঠনের সিদ্ধান্ত গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদন পায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেন। নবগঠিত এই বিভাগের আয়তন হবে ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার। ঢাকা বিভাগকে ভেঙে নবগঠিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং গ্রাম ৭ হাজার ৩০টি।

ময়মনসিংহে ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৪৭ জনসংখ্যা রয়েছে। আর  বিভাগে জনসংখ্যার ঘনত্ব ১০১০ জন প্রতি বর্গ কিলোমিটার। আয়তনে সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি.মি.) এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা- শেরপুর (১,৩৬৪.৬৭ বর্গ কি.মি.)। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার সঙ্গে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা রেখে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাবে গত ২৬ জানুয়ারি, ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে চূড়ান্ত অনুমোদনে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাকে ঢাকার সঙ্গেই রাখা হয়। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় এখন ঢাকা বিভাগে রয়েছে ১৩টি জেলা।

ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠা লাভ করে ১৭৮৭ সালের ১ মে। ১৯৮৪ সালে সকল মহকুমা জেলায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হওয়ার ফলে বৃহত্তর ময়মনসিংহ জেলার ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর সকল মহকুমাই জেলায় উন্নীত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com