সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সিলেটে বিনা অপরাধে ২২ বছর কারাভোগ: অবশেষে মুক্ত ফজলু মিয়া

সিলেটে বিনা অপরাধে ২২ বছর কারাভোগ: অবশেষে মুক্ত ফজলু মিয়া

bojlu-300x203আমার সুরমা ডটকম : সিলেটে বিনা অপরাধে ২২ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ফজলু মিয়া। তার এক সহপাঠির জিম্মায় তিনি বুধবার দুপুরে জামিন পেয়েছেন। আজ ছিল ফজলু মিয়ার আদালতে হাজিরার ১৯৮তম দিন! জানা যায়, ১৯৯৩ সালের ১১ জুলাই সিলেট মহানগরীর কোর্টপয়েন্ট থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফজলু মিয়াকে আটক করে পুলিশ। পরে মানসিক স্বাস্থ্য আইনের ১৩ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপর ফজলু মিয়াকে একাধিকবার জামিন প্রদান করেন আদালত। কিন্তু তার কোনো নিকটাত্মীয়ের খোঁজ না পাওয়ায় মুক্ত হতে পারেননি ফজলু। এভাবে পেরিয়ে যায় দীর্ঘ ২২ বছর। অবশেষে কয়েক দিন আগে ফজলু মিয়ার এক সহপাঠি, নগরীর দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য কামাল উদ্দিন রাসেল জানতে পারেন তার (ফজলু) কারাবাসের বিষয়টি।
কামাল উদ্দিন রাসেল বলেন, দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ফজলু মিয়া আমার সহপাঠি ছিলেন। তাকে অনেক বছর খুঁজেছি। কিন্তু পাইনি। তিন বছর আগে জানতে পারি তিনি মারা গেছেন। এরপর খোঁজাখুঁজি বন্ধ করে দেই। কিন্তু কয়েক দিন আগে জানতে পারি, তিনি কারাবন্দি জীবন কাটাচ্ছেন। এরপর খোঁজ-খবর নিয়ে তার জামিনের ব্যবস্থা করি। সিলেট মুখ্য মহানগর হাকিম জহুরুল হক চৌধুরীর আদালতে ফজলু মিয়ার জামিন শুনানি হয়। ফজলু মিয়ার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জ্যোৎস্না ইসলাম। রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সৈয়দ শামিম আহমদ। ফজলু মিয়ার জামিনের বিষয়ে বেসরকারি সংস্থা ব্লাস্ট সহযোগিতা করে। জ্যোৎস্না ইসলাম বলেন, আদালতে ফজলু মিয়াকে আসামি নয় বরং একজন ভিকটিম হিসেবে উপস্থাপন করেছি। আদালত বিষয়টি অনুধাবন করে জামিন মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com