রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

করোনার ভয়ঙ্কর রূপ: বিশ্বব্যাপী একদিনে নতুন রেকর্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মাসের পর মাস করোনাভাইরাসের কাবু বিশ্ব। কোনোভাবেই যেন প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডব থামছেই না। বরং দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। তাতে ভেঙে গেছে আগের সব রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে ১৮ জুলাই একদিনে আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন, এতদিন যা ছিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। কিন্তু গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন আক্রান্ত হওয়ার মাধ্যমে ভেঙে গেল সেই রেকর্ড।

গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ হাজার ৭৫৩ জন। যদিও সেটা নতুন রেকর্ড নয়। গত ৩০ এপ্রিল একদিনে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৯ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৪৪৩ জন। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৮০ জন। ভারতে ৪৮ হাজার ৮৯২ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৯৪৪ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৪১ হাজার ৮৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com