মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

করোনা ও বন্যাকালীন ঈদুল আযহা

amarsurma.com

রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা ২০২০। মুসলিম জীবনের বড় ধর্মীয় উৎসব এ ঈদে এবার নানামুখি সংকট ও সমস্যার মধ্য দিয়েই পালিত হবে। বিশ্বব্যাপি ‘কোভিট-১৯’ নামের করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ বিশেষ করে বিশ্বের মুসলমানরা বহুমুখি সংকটে রয়েছে।
এবারের পবিত্র হজ্ব মাত্র এক হাজার মুসুল্লী নিয়ে পালিত হচ্ছে। বিষয়টি বড়ই উদ্বেগের! এর মূলে কাজ করছে ইসলাম ধর্ম বিশ্বাসীদের নানা ষড়যন্ত্র। কোভিট-১৯-এর কারণে যত ধরণের সংকট দেখা দিয়েছে, এরমধ্যে ইসলাম ধর্মের লোকজনই এর টার্গেটে পরিণত হয়েছে। পবিত্র হজ্ব পালনই তার বড় প্রমাণ। এছাড়া বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পবিত্র ঈদ পালন ও কুরবাণীর উপর নানা নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এ সকল বিষয় আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
বাংলাদেশে করোনা সংকটের পাশাপাশি চলছে দীর্ঘ মেয়াদি বন্যা। এ বন্যা আক্রান্ত করেছে সারাদেশের মানুষকে। পানি কমার গতি কম থাকায় অনেক ঘরছাড়া মানুষের ঈদ কাটবে আশ্রয় কেন্দ্রে। আনন্দের ঈদ হবে নিরানন্দে। সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া খাবার কিংবা নিজেদের যৎ সামান্য আহারের মধ্যেই কাটবে মুসলিম বিশ্বের বৃহৎ এ উৎসব। তাছাড়া করোনার কারণে দেশের বড় একটি অংশের আয় কমে গিয়ে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। এ ব্যাপারে সরকার আন্তরিক হলেও আরও সংশ্লিষ্টতা প্রয়োজন।
করোনা ও বন্যার সমস্যা কাটিয়ে উঠতে আমাদের দেশে অনেক সময় লেগে যাবে। তারপরও সাহস নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, কোন সংকটই দীর্ঘস্থায়ী নয়। তাই, দেশের আপামর জনসাধারণকে করোনা ও বন্যাকালীন সতর্ক থেকে সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে।
বিশ্বের সকল মুসলিমদেরকে মনের গহীন থেকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com