শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

দেশে করোনাভাইরাস: সুস্থ হলেন ১৬৪১ মৃত্যু ৩৭

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৬৯৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৯৫ জন। ফলে দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এদের ৩১ জন হাসপাতালে এবং ৬ জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ছিলেন ৩ জন, চল্লিশোর্ধ্ব ৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ২০, চট্টগ্রাম বিভাগের ৪, রাজশাহী বিভাগের ৩, খুলনা বিভাগের ৬, রংপুর বিভাগের ছিলেন ৩ এবং বরিশাল বিভাগের একজন। আর মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।

শনাক্ত-সুস্থতা-মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

বৈশ্বিক সর্বশেষ : গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাত লাখ ৭৩ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৭০ হাজারেরও বেশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com