শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বৈরুতে বাংলাদেশি জাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক

বৈরুতে বাংলাদেশি জাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় মেরামত করে দেবে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় তুরস্কে নিয়ে আসছে উদ্ধারকারী জাহাজ টিসিজি ইনেবলু। তুরস্কের নৌবাহিনী ফ্যাসিলিটিতে বিএনএন বিজয়ের প্রয়োজনীয় মেরামত করা হবে।

লেবাননের রাজধানীতে ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন বাংলাদেশি নিহত হয়। এছাড়া ওই বিস্ফোরণে বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৈরুত বন্দরে নোঙর করা ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়।

গত ৪ আগস্ট শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত বন্দর। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও ৬ হাজারের বেশি মানুষ।

লেবাননের সরকার জানিয়েছে, বন্দরের একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল। সেই অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বোমার কারণে ওই বিস্ফোরণ ঘটেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com