বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিলের আত্মপ্রকাশ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসা পড়ুয়া আলেমদেরকে নিয়ে ”ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল” (International qawmi Council)-এর পথচলা শুরু হয়েছে।
অদ্য বাংলাদেশ সময় সকাল ৯টায় আমেরিকা প্রবাসী মাওলানা ডঃ এ টি এম ফখরুদ্দীনের সভাপতিত্বে এক ভার্চুয়াল জুম মিটিংয়ে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী পনের দিনের মধ্যে নবগঠিত (ঘোষিত) কমিটির দায়িত্বশীলদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্যে দায়িত্ব দেয়া হয়।
ঘোষিত কমিটির দায়িত্বশীলরা হলেন চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মাদানী (সৌদিআরব), মহাসচিব মাওলানা হাসান মাহমুদ চৌধুরী (কাতার), সাংগঠনিক সচিব মাওলানা উসমান গনী রাসেল (সৌদিআরব), অর্থ সচিব হাফেজ শাহাদাত হুসাইন (সৌদিআরব)।
সদ্য ঘোষিত কমিটির মহাসচিব বলেন, ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল দেশও জাতির কল্যাণে কাজ করবে।আমরা দীর্ঘদিন অনলাইন-অফলাইনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসায় পড়ুয়া বাংলাভাষাভাসি একঝাক মেধাবীও তরুণ আলেমদের সাথে কথা বলে এই সংগঠনের পথচলা শুরু করেছি। তিনি সংগঠনের সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন।
নবগঠিত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, কাওমী মাদরাসার ইতিহাস-ঐতিহ্য আর্ন্তজাতিক মহলে তুলে ধরতে, আদর্শিক ওলামা হযরতদের একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্লাটফর্ম গড়ার লক্ষে কাজ করবে এই সংগঠন। উলামায়ে হকের ঐতিহ্যের মূল ধারার ঐক্য সক্রিয় রাখার উদ্দেশ্যে ও কাওমী মাদরাসার শিক্ষার্থীদের নিজ দেশে ও ভিন্ন দেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করার বিশেষ সুবিধাসহ সকল মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয়ী এই সংগঠন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com