রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
সিলেট এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে দিরাইয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

সিলেট এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে দিরাইয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই আলিয়া মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আধ্যাত্মিক রাজধানী সিলেট-এর এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণ। প্রত্যেক ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিরাই থানা পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মিনহাজ আহমদ তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এসএম মুস্তাক আহমদ-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন পৌর জমিয়তের সভাপতি হাফিজ লোকমান আহমদ, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করীম, দিরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী,  দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি জাবির হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসআদ আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব খান, এমসি কলেজ-এর ছাত্র মিশুক আহমদ প্রমুখ সর্বস্তরের জনতা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হোসেন চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com