শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
যমুনা-যুগান্তরের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

যমুনা-যুগান্তরের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

jj  gp case_100661আমার সুরমা ডটকম : ‘মিথ্যা ও ভুল’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুটি মানহানি মামলা করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন। গ্রামীণ ফোনের আইনজীবী তানজিম আল ইসলাম জানান, দুপুরে বিচারক শাহাদাত হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, “চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন তারিখে ওই দুটি সংবাদ মাধ্যম গ্রামীণফোনের বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।” একটি মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ছেলে যমুনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, প্রতিবেদক সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিনকে বিবাদী করা হয়েছে। অন্য মামলার বিবাদী করা হয়েছে নুরুল ইসলাম বাবুলের স্ত্রী যুগান্তরের প্রকাশক সাংসদ সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com