শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
কুতুবে দাওরান খলীলুর রহমান পীরসাহেব বরুনা আর নেই

কুতুবে দাওরান খলীলুর রহমান পীরসাহেব বরুনা আর নেই

আমার সুরমা ডটকম:

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা, মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান পীরসাহেব বর্ণভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (৯ অক্টোবর) শুক্রবার রাত ২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্টআঞ্জুমানে হেফাজতের আমির আল্লামা খলিলুর রহমান বরুণীর ইন্তেকাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়, স্বজন, ভক্তমুরিদান রেখে যান। আজ বেলা ৩ ঘটিকায় বরুনা মাদরাসায় ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।

গত ৯ সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন আগে তাকে বাড়ীতে নিয়ে যেতে বলেন,ফলে বুহস্পতিবার সিলেট থেকে মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। এ্যাজমার কারণে তিনি লান্সের সমস্যায় আক্রান্ত, জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসার।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সিলেট বিভাগের প্রখ্যাত বুযুর্গ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানীর খলিফা কুতুবে দাওরান শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.) এর সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা খলিলুর রহমান হামিদী ছিলেন ইসলামের যথার্থ জ্ঞানের অধিকারী একজন দ্বায়ী ইলাল্লাহ।
পাসপোর্ট অনুযায়ী তার জন্ম তারিখ ১৩ ডিসেম্বর ১৯৪৬ সাল।
আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি এক শোক বার্তায় বলেন, বরুনার পীরসাহেবের মৃত্যুতে
বাংলাদেশে ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর পরিবারের সকলের এই ক্ষতি ও শোক সহ্য করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com