রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বায়তুল মোকাররমে ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন

বায়তুল মোকাররমে ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন

আমার সুরমা ডটকম:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর এ জানাজা অনুষ্ঠিত হয়ে। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

জানা গেছে, বায়তুল মোকাররমে জানাজা শেষে ব্যারিস্টার রফিক-উল হকের লাশ নেওয়া হয়েছে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে। সেখানে তৃতীয় জানাজা শেষে প্রবীণ এ আইনজীবীকে বনানীতে সমাহিত করা হবে।

এর আগে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ব্যারিস্টার রফিকের। সেখানে জানাজা পড়ান আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজা শেষে পল্টনে অবস্থিত নিজ বাসায় নেওয়া হয় এ আইনজীবীর লাশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার রফিক-উল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com