বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: এমপি হাজী সেলিমের ছেলে এরফান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রোববার সন্ধ্যায় নৌবাহিনীর এক কর্মকর্তা স্ত্রীসহ মোটরবাইকে বাসায় ফিরছিলেন। ওই সময় সাংসদ হাজী সেলিমের গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর করে।

সাংসদ হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় আজ সকালে মামলা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িচালক মীজানুর রহমানকে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম সোমবার দুপুরে গাড়িচালককে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। আজ সকাল পৌনে আটটার দিকে মামলাটি করা হয়।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন।

গতকাল রোববার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

amarsurma.com

এমপি হাজী সেলিমের ছেলে এরফান গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় সেলিমের বাসভবন মদিনা টাওয়ার থেকে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এর আগে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িচালক মীজানুর রহমানকে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম সোমবার দুপুরে গাড়িচালককে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com