বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান’ শ্লোগানে মুখরিত দিরাইয়ের কর্ণগাঁও বাজার

বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান’ শ্লোগানে মুখরিত দিরাইয়ের কর্ণগাঁও বাজার

আমার সুরমা ডটকম:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মোহাম্মদ সা.-কে উদ্দেশ্য করে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে কর্ণগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নতুন কর্ণগাঁও বায়তুল জামে মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় একের পর এক মিছিল। মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়।

একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরাতন কর্ণগাঁও জামে মসজিদ ও মুকসুদপুর জামে মসজিদ ও বদলপুর জামে মসজিদ হয়ে কর্ণগাঁও বাজারে মদনপুর সড়কের পাশে সড়কের বিভিন্ন প্রান্তে। মিছিলকারীরা বলছিলেন ইসলামের নবীর অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। “যারা নবীর অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে, প্রয়োজনে আমরা শহীদ হবো, শেষ রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর অসম্মান মানবো না।

মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা বলেন ঢাকা থেকে ফরাসি দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানান তাঁরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে, মুফতি বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ,  মাওলানা ওয়াকিব আলী, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা বশির আহমদ, মাালানাও মাহমুদুল হাসান, জাফর ইকবাল চৌধুরী, মাওলানা আক্তার হোসেন, মাওলানা জাকারিয়া হোসেন তালুকদার, মাওলানা সুফিয়ান আহমদ, মাওলানা আইয়ুব খান ও মাওলানা আব্দুল তাহিদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আঃ মালিক, সাবেক মেম্বার আজিজ মিয়া,লালমিয়া, ছদরুল ইসলাম, আল কাইয়ুম, সুজাত মিয়া,আব্দুল বাতিন, মাওঃ আব্দুল আওয়াল, আমির উদ্দিন, রবিনুর আহমেদ, রাজু আহমেদ তালুকদার, জাসেল খাঁন, উজ্জ্বল খাঁ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com