শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

ভুলে আসা পৌনে ৬ লক্ষ টাকা ফেরত দিলেন মাওলানা হুসাইন আহমদ

সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী শাখা ব্যাংক একাউন্টের পার্সোনাল একাউন্ট মাওলানা হোসাইন আহমদ ‘র একাউন্টে অলৌকিকভাবে পৌনে ৬ লাখ টাকা চলে আসে।উক্ত টাকা ফেরত দিলেন দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ।

তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের বাসিন্দা।

ব্যাংকটির ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে ২৮৩৮ নম্বর সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা উত্তোলন করা হয়েছিল। গতকাল রবিবার গ্রাহক হোসাইন আহমেদ টাকা তুলতে ব্যাংকে এসে হিসাবে কত টাকা আছে জানতে চান। এসময় দায়িত্বরত কর্মকর্তা হিসাব দেখে জানান একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। এসময় গ্রাহক হোসাইন আহমেদ জানান তার হিসাবে ১০ হাজার টাকা থাকার কথা। এতো টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভাল করে চেক করে দেখেন একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে। এ অবস্থায় গ্রাহক হোসাইন আহমেদ তার হিসাব থেকে ১০ হাজার টাকার বেশি টাকা নিতে অস্বীকার করেন। পরে তিনি তার হিসাব থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা উত্তোলন করে ব্যাংকে ফেরত দেন।
তিনি আরো জানান, ব্যাংকে ডিজিটাল একাউন্ট করার সময় হয়তো বা সংখ্যায় ভুল করে এই হিসাবে চলে এসেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংক নিয়মানুযায়ী ওই টাকাটা অতিরিক্ত হিসাবে রাখা হয়েছে।
হোসাইন আহমদ বলেন,আমার একাউন্টে ১০ হাজার টাকা আছে, বাকি টাকা আমার না,ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা ব্যাংকে ফেরত দিয়েছি।টাকার সঠিক মালিক খোঁজে তার একাউন্টে হস্তান্তর করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি। যেহেতু টাকাটা আমার না তাই এই টাকার প্রতি আমার হক নেই। এ কারণেই আমার সুযোগ হলেও টাকাটা নেইনি আমি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com