বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
গৌরীপুরে রেস্টুরেন্ট মালিককে ধরে নিয়ে রাস্তায় প্রকাশ্যে পিটিয়েছে সন্ত্রাসীরা!

গৌরীপুরে রেস্টুরেন্ট মালিককে ধরে নিয়ে রাস্তায় প্রকাশ্যে পিটিয়েছে সন্ত্রাসীরা!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া বাজার সড়কের সাবান আলী মার্কেটে ফ্রেন্ডস রেস্টুরেন্ট এন্ড ক্যাফের মালিক মোঃ রফিকুল ইসলাম রফিককে মঙ্গলবার (১৯ জানুয়ারি/২০২১) ধরে নিয়ে রাস্তায় প্রকাশ্যে পিটিয়েছে সন্ত্রাসীরা, রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বিরিয়ানির বিল চাওয়ায় এ তাণ্ডব চালানো হয়েছে।

রফিকুল ইসলাম জানান, দুপুরে পৌর শহরের কলাবাগান এলাকার আহাদ খান রেস্টুরেন্টে এক মেয়েকে নিয়ে আসেন। বিরিয়ানীর ১৩৫ টাকা বিল হয়। যাওয়ার সময় বিল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন। আহাদ বলে টাকা নাই, বাকী! ইচ্ছা করলে এখনই রেস্টুরেন্ট বন্ধ করে দিবো। এক বাকবিতণ্ডার এক পর্যায়ে মাত্র ৮/১০ মিনিটের মধ্যে রড, লাঠি-সোটাসহ ১০/১২ জনকে নিয়ে এসে অতর্কিতভাবে হামলা ও লুটপাঠ চালায়। দোকানের সুসজ্জিত ফুলের টবও তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি। ভাংচুর করা হয়েছে আসবাবপত্র। হামলাকারীরা এক পর্যায়ে দোকানীকে ধরি নিয়ে রাস্তায় প্রকাশ্যে পিটায়। রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলামকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন। হাসপাতালে গিয়ে আহত রেস্টুরেন্ট মালিকের সঙ্গেও কথা বলেছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও মামলার অভিযোগ পাওয়া যায়নি, জড়িতদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com