শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

আমার সুরমা ডটকম:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

বুধবার বিকালে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্দ্যোগে মাইজদী জেলা জামে মসজিদের সামনে এ কর্মসূচী পালিত হয়। জেলা আমির মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাচেনি, জেলা নায়েবে আমির মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।

বক্তাগণ বলেন, গত ১০ ফেব্রুয়ারি বুধবার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার মাহফিলে গিয়ে বক্তা মাওলানা মুফতি ইউনুছ ও মাওলানা হানিফকে শারীরিক ভাবে লাঞ্চিত করে আবদুল কাদের মির্জা। পরে কোন কারণ ছাড়াই তাদের পুলিশে সোপর্দ করে ওই রাতেই ছাত্রলীগের এক নেতাকে দিয়ে আটককৃত মাওলানাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। একই সাথে ওই মাদ্রাসাটিও বন্ধ করে দেন মির্জা।

বক্তারা মির্জা কাদেরকে অবিলম্বে ওলামা, ইসলাম বিদ্বেষী, অশালিন বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেন। এছাড়াও কোম্পানীগঞ্জের বন্ধ মাদরাসাটি খুলে দিয়ে জনতার কাতারে আসার আহ্বান করেন। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে আগামীতে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com