রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

কওমির সনদের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করা হবে: শিক্ষা উপমন্ত্রী

আমার সুরমা ডটকম:

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে আমরা জাতীয়ভাবে সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছি। তারপরেও যদি ‘ধ্বংসাত্মমূলক’ কার্যক্রম হেফাজত চালিয়ে যায়, ‘অপরাধমূলক’ কাজ করতে থাকে, তাহলে ডিগ্রির যে স্বীকৃতি দেয়া হয়েছে, সে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে আমাদের। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অপরাধমূলক কাজ যদি প্রতিষ্ঠানগুলো করতে থাকে বা এখান থেকে কেউ করে থাকে তাহলে তাদের যে ডিগ্রির স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতিসহ সবকিছুই আমাদের বিবেচনা করে দেখতে হবে। অর্থনৈতিকভাবে তারা কোন পর্যায়ে আছে তার বিবেচনা করে দেখব। তাদের সরকার নিয়ন্ত্রণ করবে।

এসময় উপমন্ত্রী আরো বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে বিষয়টি মনিটরং করা হবে।

এতিমদের যাওয়ার কোনও জায়গা না থাকার কারণে এতিমখানাগুলো খোলা থাকবে জানিয়ে উপমন্ত্রী বলেন, তবে কওমি মাদরাসাগুলোতে আবাসিক-অনাবাসিক যেগুলো আছে তা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com