বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
হাফেজী মাদরাসাগুলো খুলে দিন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

হাফেজী মাদরাসাগুলো খুলে দিন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের মাঝে আমাদের রোগমুক্তি ও রহমত নিহিত রেখেছেন। করোনা মহামারি যে হারে বৃদ্ধি পাচ্ছে এই কঠিন সময়ে কোরআন তিলাওয়াত এর বিকল্প নেই। রাষ্ট্র ও জনগণের কল্যাণে বাংলাদেশের সকল হাফেজী মাদরাসাগুলো খুলে দিন। কোমলমতি ও নিষ্পাপ ছেলেদের তিলাওয়াতের বরকতেই আল্লাহর গজব ও আজাব করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে যখনই মসজিদ-মাদরাসা খুলে দেয়া হয়েছিল, তখনই করোনা মহামারি কমতে শুরু করেছিল।

রমজান মাস রহমত বরকত ও মুক্তির মাস। কোরআন নাযিলের মাসে হাফিজীয়া মাদরাসা বন্ধ রাখার কোনো যুক্তিগতা নেই।

আজ শুক্রবার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, কওমি মাদরাসা একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা। শত শত বছর যাবত সুনামের সাথে এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশ তাদের জন্য পালনের কোন সুযোগ নেই। জাতির প্রয়োাজন ও স্বার্থে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে। নেতৃবৃন্দ কওমি মাদরাসা ও হাফিজী মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com