শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ফের ছায়াশূণ্য হতে যাচ্ছে পবিত্র কাবা

আমার সুরমা ডটকম ডেস্ক:

কাবা শরীফ আবারও ছায়াশূন্য হয়ে পড়তে যাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ ১৬ জুলাই এই ঘটনা ঘটবে। এর আগে গত মাসের শেষ দিকে ২৮ মে তারিখেও ছায়াশূন্য অবস্থায় ছিল কাবা শরীফ। অর্থাৎ এ বিষয়ে জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি জানিয়েছে, গত ২৮ মে (বৃহস্পতিবার) দুপুর নাগাদ মক্কার পবিত্র কাবা শরীফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান করে সূর্য। সূর্যের কেন্দ্রবিন্দুটি সে সময় কাবার ঠিক ওপরে উঠে আসে। তারা আরও জানায়, ওই দিন মক্কানগরীতে ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হয়। উত্তরপূর্ব দিকটি থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং দুপুর ১২টা ১৮ মিনিটে তা ঠিক কাবা শরীফের মাথার ওপর উঠে আসে। আর সে কারণে সাময়িক সময়ের জন্য পবিত্র এই ঘরের কোনো দিকে কোনো ছায়া ছিল না।

প্রসঙ্গত, পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান করে এটিকে ছায়াশূন্য করে দেয়।

একইভাবে আগামী ১৬ জুলাই মধ্যদুপুরে যখন সূর্য মধ্য গগনে থাকবে তখন মাটিতে কোনো ছায়া পড়বে না পবিত্র কাবা শরীফের। মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলে চিহ্নিত করেছেন। বছরে অন্তত দুইবার মক্কায় এই ঘটনা ঘটে। সূত্র: আরব নিউজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com