বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত

আগামী কয়েক সপ্তাহেই দেয়া হবে তালেবান সরকারের রূপরেখা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

আফগানিস্তানে নতুন তালেবান সরকারের রূপরেখা কেমন হবে, তা নিয়ে জল্পনা বাড়ছেই। এবার তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সরকারের রূপরেখা দেয়া হবে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে তালেবানের ওই মুখপাত্র বলেন, এই রূপরেখা দেয়ার জন্য আইন, ধর্ম ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা কাজ করছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা। সে সময় নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ ছাড়া নারীর একা বাইরে যাওয়া ও ঘরের বাইরে নারীর কাজ করার ওপর নিষেধাজ্ঞা ছিল। সে সময় চুরির অভিযোগ প্রমাণিত হলে অঙ্গচ্ছেদের বিধানও ছিল আফগানিস্তানে। তবে এবার ঠিক কেমন সরকার হবে, তা এখনো জানা যায়নি।

গত ১৫ আগষ্ট কাবুল দখল করে তালেবান। এরপর গত মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, তালেবান আফগানিস্তানের মাটি সন্ত্রাসের কার্যকলাপে ব্যবহার করতে দেবে না। নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ দেয়া হবে। সংবাদমাধ্যমও স্বাধীনতা পাবে। তাদের সরকার পরিচালিত হবে ইসলামি মূল্যবোধে। সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com