মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সাধারণ সম্পাদক নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত

সাধারণ সম্পাদক নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত

আমার সুরমা ডটকম:

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের এক সভায় সাধারণ সম্পাদক পদ থেকে নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণের এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সভায় সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

সভায় সম্পাদক পরিষদ ও পরিষদের সভাপতির বিরুদ্ধে নঈম নিজামের করা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করা হয় এবং সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত সবার ঐকমত্যের ভিত্তিতে করা হয় বলে পুনর্ব্যক্ত করা হয়। এর আগে পরিষদের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দীন আহমদ জানান, পরিষদের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী নঈম নিজামকে সভায় আনতে যে দায়িত্ব তাকে দেয়া হয়েছিল সেটি সম্ভব হয়নি।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শাহ হোসেন ইমাম, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক করোতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, দ্য ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান এবং সমকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com