বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ভারতে ৬ মাসে বিজেপির চার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতে গত ৬ মাসের ব্যবধানে ক্ষমতাসীন বিজেপির চারজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। সবশেষ গুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। শনিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

আগামী ২০২২ সালের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই শনিবার পদত্যাগ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এর আগে গত জুলাইয়ে পদত্যাগ করেন কর্ণাটকের বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা। তার ও তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজ্য বিজেপির ইউনিট।

একইভাবে উত্তরাখণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত’কে সরিয়ে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির আরেক নেতা তীরথ সিং রাওয়াত। তিনিও চার মাস পর পদত্যাগ করেন। গুজরাট ও উত্তরাখণ্ড উভয় রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের শুরুতে একই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ব্যাপক সমালোচনায় মুখর হন রাজ্য বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র থেকে দুই সিনিয়র নেতাকে পাঠায় বিজেপি। শেষ পর্যন্ত তাকে আর অপসারণ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com