শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

কুমিল্লার আদালতে মামুনুল হক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

কুমিল্লার আদালতে তোলা হয়েছে হেফাজত নেতা মামুনুল হককে। এ ঘটনায় আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নম্বর আমলী আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়। জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম জানান, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, গত শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়।

গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে বিনা দাওয়াতে প্রধান অতিথির বক্তব্য দেয়ায় চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com