মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সিলেটে সাত বস্তা বিস্ফোরক দ্রব্যসহ আটক ২

সিলেটে সাত বস্তা বিস্ফোরক দ্রব্যসহ আটক ২

images_103036আমার সুরমা ডটকম : সিলেট-গোলাপগঞ্জ সড়কের বাইপাস পয়েন্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সাত বস্তা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় বহনকারী বলাই মিয়া ও সিএনজি অটোরিকশা চালক তাজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার ও দু’জনকে আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা জানান, আটক বলাই মিয়া উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো সিলেটের কদমতলীতে এক ব্যক্তিকে পৌঁছে দেয়ার কথা বলেছেন। তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য হাত বোমা তৈরি করতে বিস্ফোরক দ্রব্যগুলো সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চালাবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com