বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

‘কোরআন অবমাননার’ ঘটনায় তদন্ত কমিটি গঠন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

কুমিল্লায় মন্দিরে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। আজ বুধবার (১৪ অক্টোবর) এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা পবিত্র কোরআনের মর্যাদা বুঝি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সনাতন ধর্মাবলম্বী নেতারা আমাদের বলেছেন, পূজা বন্ধ রাখতে। আমরা তাদের পূজা চালিয়ে যেতে বলেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলামেও কারও ধর্ম পালনে বাধা দেওয়ার বিধান নেই।’

এর আগে কুমিল্লায় গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পূজামণ্ডপে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।

এ ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় কোরআন অবমাননার বিষয়ে একটি খবর আমাদের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কুমিল্লা শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি একটি মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় বুধবার সকালে পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com