শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে বিশিষ্ট আলেম মাওলানা মাহবুবুল হকের ইন্তেকাল

দিরাইয়ে বিশিষ্ট আলেম মাওলানা মাহবুবুল হকের ইন্তেকাল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর নিবাসি, উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি, দিরাই হাফিজিয়া হুসাইনিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মাহবুবুল হক খেজুর (৫৯) মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিকেল সাড়ে ৪টায় ফাতেমানগর নিজ বাড়ির সামনে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযে ইমামতি করেন সুনামগঞ্জের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী। নামাযে জানাযায় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা শফিকুল আহাদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম, দিরাই জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, মাওলানা মুশতাক আহমদ, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা আব্দুল বাছির সরদার প্রমুখ। মাওলানা মাহবুবুল হক খেজুরের ইন্তেকালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোকপ্রকাশ করেছেন।
জমিয়ত :
ইউরোপ জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, জেলা জমিয়তের সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দিরাই উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
আঞ্জুমানে তালিমুল কোরআন পরিষদ :
সুনামগঞ্জ দিরাই নিবাসী শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ.-এর খলিফা, দিরাই জামেয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিচক্ষণ ও মেধাবী এই আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী। আল্লাহ তাঁর ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমার সুরমা ডটকম :
জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ পরিবারের সদস্যবৃন্দ। শোকপ্রকাশ কারীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com