সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
র‍্যাব-৭’র অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

র‍্যাব-৭’র অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে শানিবার দিনগত রাতে র্যাব-৭’র অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে আটক হয়েছে। আটক মাদক কারবারীরা হলো, মো. সাজ্জাদ হোসেন সাজু (২৫), মো. আনোয়ার হোসেন (২৬) ও মো. আল আমিন (৩২)। এ সময় তাদের ব্যবহৃত নাম্বার বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ ও র্যাব সূত্র জানিয়েছে, র্যাব-৭’র ডিএডি মো. বদরুদ্দোজা’র নেতৃত্বে একটি অভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কলেজ গেইট এলাকা থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করে। শানিবার দিনগত রাতে এদেরকে আটক করা হয় এবং রাত পৌনে ১১টার সময় তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। মাদক কারবারীদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

স্থানীয় আবুল কালাম আজাদ’র ছেলে মো. আনোয়ার হোসেন, নানিয়ারচর উপজেলা ওপর বাজারের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেন সাজু ও সদর উপজেলার ভেদভেদী পোস্ট অফিস কলোনীর মো.আলী আকবর’র ছেলে মো. আল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে।

রাঙামাটি কোতোয়ালী থানায় আটক তিন মাদক কারবারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৫ তারিখ- ০৮-০১-২০২২। রাঙামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে আটক তিনজনকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com