বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন জুহানের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

২০২১-২২ সালে টানা দুইবার প্রাণিসম্পদ প্রদর্শনীতে গরু মোটাতাজা করণ ও ডেইরি গ্রুপে সফল গরু খামারী হিসেবে প্রথম স্থান অধিকার করেছে মোঃ জাকির হোসাইন জুহান। গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে সে প্রথম স্থান অর্জন করে। ২০২১ সালেও একই গ্রুপে জুহান সফল গরু খামারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছিল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা মৎস্য অফিসার মোঃ শরীফুল আলম, প্রাণিসম্পদ অফিসার বাবরা হেমলিন প্রমুখ। প্রদর্শনীতে প্রায় ৫০ জন গরু খামারী উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১২ সালে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ৭টি গরু দিয়ে খামার শুরু করে। বর্তমানে তার খামারে ২৫ লাখ টাকা মূল্যের ২৫টি দেশি-বিদেশী গরু রয়েছে। এছাড়া প্রতিদিন তার খামার থেকে ২০ লিটার দুধ উৎপাদিত হয়, যা ৮০ টাকা দরে বিক্রি করে জুহান। এইচএসসি পাস জুহান দিরাই পৌরশহরের আরামবাগস্থ মৃত মোঃ আব্দুল মনিরের ছেলে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করায় অতিথিবৃন্দ তার হাতে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com