বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মাটি খুঁড়ে মিলল শাহজালালের সময়কার মসজিদ!

মাটি খুঁড়ে মিলল শাহজালালের সময়কার মসজিদ!

we191-300x169আমার সুরমা ডটকম : টিলা কেটে সমান করতে গিয়ে মাটির তলা থেকে মিলল মাথার খুলি আর প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ জেলার বালিয়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজ রোববার আনন্দবাজার এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ওই টিলা ও সংলগ্ন জমিটি আবদুল সুবান নিফতাউর রহমানকে বিক্রি করে দেন। রহমান টিলাটি কাটার কাজ শুরু করেছিলেন। টিলা কিছুটা কাটার পরেই মাটির তলায় মিলেছিল প্রাচীন ইট। স্থানীয় মানুষ তখনই টিলার মাটি কাটায় আপত্তি জানান। বাসিন্দাদের আপত্তি এড়াতে রহমান রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কাটার কাজ চালাচ্ছিলেন। গত কাল ফের উদ্ধার হয় খুলি। দেখা যায়, মাটির নীচে রয়েছে প্রাচীন মসজিদ-সদৃশ কাঠামো। বন্ধ হয়ে যায় খোঁড়ার কাজ। প্রশাসনের তরফে জানানো হয়, মাটির তলা থেকে উদ্ধার হওয়া একটি বড় কালো পাথরে ‘৯০৭ হিজরি’র উল্লেখ রয়েছে। তার অর্থ দাঁড়ায়, মসজিদটি প্রায় সাড়ে পাঁচশো বছর আগেকার। উর্দু হরফ খোদাই করা ফলকগুলোর পাঠোদ্ধারের জন্য উর্দু ভাষায় জ্ঞান থাকা ব্যক্তিদের দিয়ে তা পড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবিভক্ত ভারতের শ্রীহট্ট থেকে যখন এই এলাকায় হযরত শাহজালালের আগমন হয়েছিল, তাঁর সঙ্গেই এসেছিলেন অনেক ধর্ম প্রচারক। মসজিদটি সম্ভবত সেই সময়ের। উদ্ধার হওয়া পাথর ও ইটের নকশাও পরীক্ষা করে দেখা হচ্ছে।মসজিদের সন্ধান মেলার খবর ছড়াতেই অনেক মানুষ বালিয়ায় আসছেন। গ্রামবাসীরা এখন দাবি করছেন, রহমান যে টাকায় জমিটি কিনেছেন তা গ্রামের লোকই তাকে ফেরত দেবেন। বদলে জমি তুলে দিতে হবে গ্রামের হাতে। পাহাড়টি সংরক্ষণ করে সেখানে নতুন করে মসজিদ তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com