বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

শৈত্যপ্রবাহ এ মাসের শেষের দিকে

amarsurma.com
শৈত্যপ্রবাহ এ মাসের শেষের দিকে

নভেম্বরে বৃষ্টিপাত স্বাভাবিকের ৯৮ ভাগই কম: তাপমাত্রা বাড়তি

আমার সুরমা ডটকম:

চলতি ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রার পারদ নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। মৃদু শৈত্যপ্রবাহে পরদ নামবে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দেশের নদ-নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় ডিসেম্বর অর্থাৎ অগ্রহায়ণ-পৌষ মাসের দীর্ঘমেয়াদি উক্ত পূর্বাভাস দেয়া হয়। পূর্বাভাসে আরো জানা গেছে, ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞ কমিটির উক্ত সভার পর্যালোচনায় জানা গেছে, গেল নভেম্বর মাসে সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে গড়ে ৯৮ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। কার্যত বলতে গেলে গত মাসে বৃষ্টিই ঝরেনি। এর আগে অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ৪৩ শতাংশ বেশিই বৃষ্টিপাত হয়। গত সেপ্টেম্বর মাসেও দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়। অথচ ভরা বর্ষায় গত আগস্ট মাসে (শ্রাবণ-ভাদ্র) সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ৩৬.৪ শতাংশ কম, জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় গড়ে ৫৭.৬ শতাংশই কম বৃষ্টিপাত হয়।

গত নভেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটির সভায় জানা গেছে, গেল মাসে বঙ্গোপসাগরে পর পর সৃষ্ট তিনটি লঘুচাপ-নিম্নচাপ দক্ষিণ ভারতের উপক‚লের দিকে সরে যায় এবং দুর্বল হয়ে পরে কেটে যায়। নভেম্বর মাসে টেকনাফে ২৭ মিলিমিটার (২৯ তারিখে) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দেশের অন্যত্র বলতে গেলে বৃষ্টিই হয়নি। ১ নভেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ নভেম্বর তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সে.। গত মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে গড়ে যথাক্রমে ১.৫ ডিগ্রি সে. বেশি এবং ০.৩ ডিগ্রি সে. কম। তবে সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশিই ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com