সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
শতাব্দির সবচেয়ে বড় হিরার সন্ধান মিলল বতসোয়ানার

শতাব্দির সবচেয়ে বড় হিরার সন্ধান মিলল বতসোয়ানার

hh pic_104403আমার সুরমা ডটকম ডেক্স : বতসোয়ানার একটি খনিতে শতাব্দির সবচেয়ে বড় হিরকখণ্ডের সন্ধান মিলেছে । এক হাজার ১১১ ক্যারেটের উঁচু মানের এই হিরাটি পাওয়া গেছে স্টকহোমভিত্তিক লুকারা ডায়মন্ড কর্পোরেশনের খনিতে। সূত্র জানায়, বিশ্বে এ পর্যন্ত পাওয়া হিরকখণ্ড গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম এবং আধুনিক খনি ব্যবস্থায় এটিই বৃহত্তম। বতসোয়ানায় কারোউই খনির দক্ষিণাংশে পাওয়া যায় এটি এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিশ্বের বৃহত্তম হিরাটি। তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান এই হিরাটি পাওয়া যায় প্রেতোরিয়ার কাছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরকসমৃদ্ধ দেশ বতসোয়ানা। আর সম্প্রতি পাওয়া যাওয়া হিরকখণ্ডটি দেশটিতে পাওয়া বৃহত্তম বলে জানিয়েছে লুকারা। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী উইলিয়াম ল্যাম্ব বলেছেন, হিরকখণ্ডটি উঁচু মানসম্পন্ন। শতাব্দির সবচেয়ে বড় হিরা বলে একে সম্বোধন করলেও অত্যুক্তি করা হবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com