শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

অযত্ন-অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের মালামাল

amarsurma.com
অযত্ন-অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের মালামাল

আমার সুরমা ডটকম:

কথায় আছে ‘সরকার কা মাল, গঙ্গা মে ডাল’ এই প্রবাদের বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার থানাপয়েন্টস্থিত দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত মালামাল দেখে। খোলা জায়গায় রাখার কারণে বৃষ্টিতে ভিজে আর রোদে শুকায়। অযত্ন-অবহেলায় থাকা এসব মালামাল নষ্ট হলেও দেখার যেন কেউ নেই অবস্থা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পুরাতন অব্যবহৃত ও ভাঙ্গা ব্রেঞ্চগুলোকে ভেতরে রাখার জায়গার অভাবে একটি ভবনের ছাদের উপর রাখা হয়েছে। অথচ যেখানে রাখা হয়েছে, সেখান থেকে অনায়েসেই এসব মালামাল রাতের আঁধারে চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া মাদকাসক্তরা সুযোগ বুঝে কিংবা রাতের আঁধারে চুরি করে ভাঙ্গারীতে সামান্য টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালনা কমিটির সভাপতি জানেন না পুরাতন ও ভাঙ্গা ব্রেঞ্চের সংখ্যা কত? বর্তমানে কতটি আছে বা কোন ব্রেঞ্চ চুরি হয়েছে কি না?
এ ব্যাপারে জানতে চাইলে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রায় বলেন, আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের জায়গা সংকুলান হচ্ছে না। এসব পুরাতন ও ভাঙ্গা মালামাল রাখব কোথায়? এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদি মাদকাসক্তরা এখান থেকে ব্রেঞ্চ নিয়ে ভাঙ্গারীতে বিক্রি করে, তবে কালকের মধ্যেই আমি এসব মালামাল সরানোর ব্যবস্থা করব।
জানতে চাইলে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ হাসান অলেক বলেন, আমি আসলে এসব মালামালের ব্যাপরে কিছুই জানি না। আজকে খোঁজ নিয়ে দেখব এবং দরকার হলে আগামিকাল বিদ্যালয়ের গিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com