বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনে লড়তে রশিদ মিয়ার মনোনয়নপত্র দাখিল

চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনে লড়তে রশিদ মিয়ার মনোনয়নপত্র দাখিল

amarsurma.com
চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনে লড়তে রশিদ মিয়ার মনোনয়নপত্র দাখিল

আমার সুরমা ডটকম:

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দিরাইয়ের কৃতিসন্তান মোঃ রশিদ মিয়া। ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ হাসানুজ্জামানের হাতে জমা দেন।
জানা যায়, গণমুক্তি জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি এবার ছড়ি প্রতীকে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে লড়তে যাচ্ছেন। এর আগে তার জন্মস্থান দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে নির্বাচন করেন।
এদিকে নির্বাচন কমিশন চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে আগামী ৩০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঢাকা-১৭ আসনের ভোট ব্যালটে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে অনলাইনে। দুই উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকবে।
আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (৪ জুন) শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com