সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সৈয়দপুর ফাজিল মাদরাসার তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর ফাজিল মাদরাসার তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

আজ ১০ আগস্ট সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত মাওলানা মনোয়ার আলম, মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা এবং আলিম ২০২৩ খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হলিয়ারপারা জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ মঈনুল ইসলাম পারভজ, বাংলাদেশ আওয়ামী লীগ জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ মোঃ রেজাউল করীম রিজু। বক্তব্য রাখেন- সংবর্ধিত শিক্ষক মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সানাওর আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাদরাসার সাবেক ছাত্র সৈয়দ হিলাল, সৈয়দ নাহিদ প্রমূখ।

সভা শেষে মাদরাসার গভর্ণিং বডি, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও পাঞ্জাবী, পাজামা, জায়নামাজ, তসবীহ ও আতর প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com