বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
আনজুমান পরিচালিত ক্বিরাআতের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

আনজুমান পরিচালিত ক্বিরাআতের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

marsurma.com
আনজুমান পরিচালিত ক্বিরাআতের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ জেলার একমাত্র ক্বিরাআত প্রশিক্ষণ কোর্স আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত মাহে রমযানে অনুষ্ঠিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল মঙ্গলবার বিকেল ৪টায় কোর্সের প্রধান কেন্দ্র দরগাহপুর মাদরাসায় আনুষ্ঠঅনিকভাবে প্রকাশ করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মুহসিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জনাইদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা শাহনুর আহমদ, সাহিত্য সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, প্রচার সম্পাদক মাওলানা শাহজাহান, সদস্য মাওলানা রমজান হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে ১৪৪৪ হিজরি মোতাবেক ২০২৩ খ্রিস্টাব্দের সনদ ও খামিছ জামাতের ফলাফল ঘোষণা করা হয়। জানা যায়, সনদ জামাতে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৪৪ জন, এরমধ্যে ছাত্র ১৭০ জন ও ছাত্রী ৭৪ জন। মমতাজ (এ প্লাস) পেয়েছে ৮ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৪৫ জন, দ্বিতীয় বিভাগে ৪৫ জন, তৃতীয় বিভাগে ১৭ জন, কৃতকার্য ২১৫ জন, অকৃতকার্য ২৩ জন, পাসের হার ৯০ দশমিক ৩৩ শতাংশ। খামিছ জামাতে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৪১৮ জন, এরমধ্যে ছাত্র ২৪১ জন ও ছাত্রী ১৭৭ জন, মমতাজ (এ প্লাস) েেপয়ছে ৪ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৭৯ জন, দ্বিতীয় বিভাগে ১১০ জন, তৃতীয় বিভাগে ৪৬ জন, কৃতকার্য ৩৩৯ জন, অকৃতকার্য ৫৪ জন, পাসের হার ৮৬ দশমিক ২৫ শতাংশ।
সভায় জানানো হয়, আগামি ২০ দিনের মধ্যে ফলাফল নিয়ে যে কেউ সানী নজরের জন্য আবেদন করতে পারবে। সভাপতির মোনাজাতের মাধ্যমে ফলাফলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com