শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে অর্ধ কোটি টাকার বেশি কারেন্ট জাল ভস্মিভূত

amarsurma.com
দিরাইয়ে অর্ধ কোটি টাকার বেশি কারেন্ট জাল ভস্মিভূত

আমার সুরমা ডটকম:

দিরাইয়ের ইতিহাসে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী আটক করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। অবৈধ এই ব্যবসার সাথে জড়িত থাকার কারণে বিল্পব শর্মা নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে পাওয়া বড় ধরণের এই অভিযান দেখতে উৎসুক জনতা ভীড় করে। বুধবার বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌরসভার দিরাই বাজারের দক্ষিণ গলির একটি দোতলা ভবনে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাজারের দক্ষিণ গলির জনতা ব্যাংকের পূর্বপার্শ্বের একটি দোতলা ভবনে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী আছে বলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলম অভিযান পরিচালনা করেন। জানা যায়, বিপ্লব শর্মা, ঝন্টু রায় ও বানু দে এসব নিষিদ্ধ জালের ব্যবসায়ি। তবে অভিযানের সময় তাদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। খবর দিয়ে একজনকে এনে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী রাখার দায়ে বিল্পব শর্মা নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৬০টি চায়না দোয়ারী দিরাই বিএডিসি মাঠে নিয়ে ভস্মিভূত করা হয়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, হাওরে দেশীয় জাতের মাছের বংশবৃদ্ধির জন্য এসব জাল হুমকি স্বরূপ। তাছাড়া চায়না দোয়ারী মাছের পাশাপাশি অন্যান্য জীববৈচিত্রও নষ্ট করে দেয়। এজন্য সরকার নিষিদ্ধ এসব জাল আটকের অভিযান নিয়মিতই চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com