বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে তলিয়ে গেছে স্কুল ছাত্র

amarsurma.com
দিরাইয়ে তলিয়ে গেছে স্কুল ছাত্র

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির ছাত্র পানির স্র্রোতে তলিয়ে গেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তল্লাশী অভিযান আপাতত স্থগিত রেখেছে বলে জানিয়েছেন দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি)। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে।
করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার চান্দপুর গ্রামের সুকেশ বর্মণ জানান, সোমবার পৌণে একটার দিকে চান্দপুর বড়হাটির অমিয় বর্মণ লিটনের স্ত্রী ও পুত্র আদিত্য বর্মণ (১৪) মাসহ গোসল করতে কালনী নদীতে নামে। আদিত্য ভালো করে সাঁতার না জানায় সে পাড় থেকে কিছুদূর চলে গেলে বাঁচাও বাঁচাও চিৎকার করলে তার মা তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হন। পরে স্রোতের টানে সে অনেক দূর চলে যাওয়ায় তার মার আর্ত চিৎকারে অন্য লোকজন নৌকা নিয়ে আসে। ইতিমধ্যে আদিত্য পানির নিচে তলিয়ে গেলে তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। আদিত্য দিরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
করিমপুর ইউনিয়নের চেয়ারম্যার লিটন চন্দ্র দাস জানান, পানিতে তলিয়ে যাওয়া ছেলেটিকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই মুহূর্তে অভিযান স্থগিত রয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, সন্ধ্যা পর্যন্ত আদিত্যের কোন খোঁজ পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়াতে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও তিনি জানান।
দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরীদলের টিম লিডার আলী হায়দার জানান, কালনী নদীর ব্রিজ সংলগ্ন ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারেরও বেশি জায়গায় আমাদের ডুবুরীদল অভিযান চালিয়েছে। অধিক গভীর ও বেশি স্রোতের কারণে তলিয়ে যাওয়া ছেলেটিকে শেষ পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। রাত হয়ে যাওয়াতে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রয়েছে। আগামিকাল আবার উদ্ধার কার্যক্রম চালানো হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com