বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
প্রাণভিক্ষার আবেদন নাকচ, ‘রাতেই ফাঁসি কার্যকর’

প্রাণভিক্ষার আবেদন নাকচ, ‘রাতেই ফাঁসি কার্যকর’

0258_104583আমার সুরমা ডটকম : জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট। আজ রাত সাড়ে নয়টার পর আইন সচিব বঙ্গভবন থেকে বের হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এ দুই নেতা প্রাণভিক্ষা চেয়েছেন বলে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা ইতিপূর্বেই নাকচ করেছেন মুজাহিদ ও সালাউদ্দিনের পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ‘প্রাণভিক্ষার যে সংবাদ প্রচার করা হয়েছে তা অবিশ্বাস্য। অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দলের সেক্রেটারি জেনারেলের ‘প্রাণভিক্ষা চাওয়ার’ সংবাদটি অসত্য। মূলত মুজাহিদ তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদের ফাঁসি আজ রাতেই কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান। শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে কয়টা সময় ফাঁসি কার্যকর হতে পারে সে বিষয়ে তিনি কিছুই বলেননি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com