বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে প্রেসিডেন্টের নির্দেশ

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে প্রেসিডেন্টের নির্দেশ

amarsurma.com
জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে প্রেসিডেন্টের নির্দেশ

আমার সুরমা ডটকম:

জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) সহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্টর কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রেসিডেন্টর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সরকারি তহবিল ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। প্রতিবছরই বাড়ছে বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর।
তিনি বলেন, এর ফলে সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বাড়ছে। জনগণের টাকা যাতে স্বচ্ছ ভাবে ব্যয় হয় সে ক্ষেত্রে অডিট খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, সকল অডিট আপত্তি নিষ্পত্তিসহ সকল ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ও তাগিদ দেন। বৈঠকে প্রেসিডেন্টকে সিএজি রিপোর্টের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
সিএজি তাঁকে ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, দু’টি উপযোজন হিসাব রিপোর্ট এবং দ’ুটি আর্থিক হিসাব রিপোর্ট সম্পর্কে ও জানান।
এছাড়াও, সিএজি সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধাদি প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। এ সময় প্রেসিডেন্টর কার্যালয়ের সংশ্লিষ্টগণও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com